ভিসার মেয়াদ, আকামা বৃদ্ধি, বিমানের টিকিটের দাবিতে আজও রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে সৌদি প্রবাসীরা।
সৌদি প্রবাসীদের বিক্ষোভ
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বাংলাদেশে আটকে থাকা সৌদি প্রবাসিরা সৌদি আরব যাওয়ার জন্য বিমানের টিকিটের জন্য আজও বিক্ষোভ করছেন। এর আগে মঙ্গলবারও বিক্ষোভ করেছিলেন তারা।